নতুন ফাঁদ বিকাশ প্রতারনা।

ছবি- মাসুম আহমেদ


এখনো অনেক মানুষজন আছে যারা +16247 থেকে ফোন আসলে মনে করে যে বিকাশের হেল্পলাইন নাম্বার, তারপর বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হয়ে থাকে। এসব নাম্বার চেনার ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। বিকাশ থেকে কোন ক্ষেত্রে কল করলে বিকাশ-এর অফিসিয়াল হেল্প লাইন নাম্বার 16247 থেকে আসবে।

16247 ছাড়া অন্য যেকোনো নাম্বার থেকে ফোন বা মেসেজ আসলে বুঝে নিতে হবে এটা একটি প্রতারকের চক্র। 16247 নাম্বারের আগে পরে অন্য কোনো নাম্বার বা সাইন থাকবে না। যেমন +16247, 016247, +0016247, +88016247 থেকে কল আসলে ফোন কেটে দিবেন আর মেসেজ আসলে বুঝে নিবেন প্রতারক চক্র থেকে পাঠিয়েছে।

সতর্ক থাকলে নাই বিপদ, আমার বিকাশ নিরাপদ!


ডেমো ছবি



Previous Post Next Post